1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল - R STAR TV
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০২ Time View

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই গণমিছিল শুরু হয়েছে। গণমিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলে জানা গেছে। গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে।

মিছিলের স্লোগান হলো, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহুআকবার’। গণমিছিল শুরু হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি