1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ Time View

পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)। আগামী ২০ ফেব্রুয়ারি বগুড়ায় জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ আয়োজন। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জুরি হিসেবে থাকছেন দেশের ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী। আয়োজকদের দেওয়া তথ্যমতে এবারের আয়োজনে দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, গীতিকার, সমালোচক ও সাংবাদিক মাহমুদ মানজুর, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।

বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শুরু হয়েছে বলে জানান উৎসব পরিচালক সুপিন বর্মন। তিনি জানান, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ৭টি ক্যাটাগরিতে প্রদান করা হবে ৭ টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। তিনি বলেন, দেশীয় সাত জুরির পাশাপাশি বিদেশের আরও তিনজন জুরি অংশগ্রহণ করছেন এই উৎসবে।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকছে চারটি চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও মাস্টার ক্লাস। উৎসবে ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্রকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি