1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সবারই এক সময় অবসরে যেতে হবে: তাসকিন - R STAR TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সবারই এক সময় অবসরে যেতে হবে: তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয় বাংলাদেশ দলের। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষে চলতি মাসেই অবসরের ঘোষণা দেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের সামনে টেস্ট ক্রিকেটের দরজা খোলা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ। বিষয়টি বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২১ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবসর প্রসঙ্গে তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে সবারই এক সময় অবসরে যেতে হবে। দুঃখের বিষয় হলেও এটাই বাস্তবতা, বড় ভাইয়েরা অনেক বছর সার্ভিস দিয়েছেন। এখন আমরা যারা আছি আর সামনে যারা আসবে তাদের দায়িত্ব নিতে হবে।’তিনি আরও বলেন, ‘১৫-২০ বছরের অভিজ্ঞতার তফাৎ, এটা পূরণ করা সময়েরও ব্যাপার। তারা অনেকদিন খেলেছেন, দেশকে জিতিয়েছেনও। তাদের মতো অভিজ্ঞদের তো দল অবশ্যই মিস করবে। এখন ৪-৫ জন যারা আছি ১০ বছর খেলে ফেলেছি, সামনে যারা আসবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। এই ট্রানজিকশন পিরিয়ড যত দ্রুত ঠিক হবে তত দলের জন্য ভালো।’

তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে তাসকিন বলেন, ‘নাহিদ আমাদের অনেক বড় এক সম্ভাবনা, কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আরও উন্নতি করছে। ওর কঠোর পরিশ্রম, নিবেদন যদি ঠিক থাকে আশা করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি