1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব, দুপুরে যাচ্ছে বিএনপি-এনসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেবে। আর এই প্রস্তাব বেলা ১২টায় বিএনপি ও দুপুর ২টায় জমা দেবেন দল দুটির প্রতিনিধিরা। এ সময় বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ। আর এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার। এর আগে, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সেদিন রাষ্ট্রসংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করে এলডিপি। আর শনিবার বৈঠকে যোগ দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি