1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে: রিজভী - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা-ভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ শিকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই বলেন যে, আন্দোলন কী করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে। সব আন্দোলনকারী দল তাদের সমর্থন দিয়েছে।

১২২টি গার্মেন্টসের শ্রমিকরা এখনও বেতন আর ১৫০ কারখানার শ্রমিকরা বোনাস পাননি জানিয়ে রিজভী বলেন, সরকারের দায়িত্ব শ্রমিকদের বেতন ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থার দাবি জানান রিজভী।

সাবেক এই সিনিয়র নেতা বলেন, জুলাই আন্দোলনে ১৭ জন রিকশাচালক ভাই জীবন দিয়েছেন। আমি তাদের বাসায় গিয়েছি। তাদের পরিবারের সদস্যরা কষ্টে জীবন যাপন করছেন। ফ্রাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবার যেন না খেয়ে না থাকে। তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের সন্তানদের লেখা পড়ার দায়িত্বও নিতে হবে। পরিবারের সদস্যের যারা চাকরি পাওয়ার উপযুক্ত তাদের চাকরি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি