1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রেম নিয়ে প্রশ্নের জবাব দিলেন শাহরুখ-কাজল - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

প্রেম নিয়ে প্রশ্নের জবাব দিলেন শাহরুখ-কাজল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ Time View

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান-কাজল। অসংখ্য সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। তাদের সিনেমা বক্স অফিসে যেমন হিট, তেমনই দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে বছরের পর বছর। যদিও পর্দায় রোমান্টিক জুটি হিসেবে পরিচিতি পেলেও বাস্তবজীবনে তারা সংসার করছেন অন্যকেউ। বলিউড ইন্ডাস্ট্রিতে আসার আগেই গৌরী খানকে বিয়ে করেছিলেন বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে বেশ কয়েক বছরের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কাজল ও অজয় দেবগন। শাহরুখ খান-কাজল সিনেমায় অন্যতম সেরা জুটি হলেও বাস্তবে তাদের দুজনেরই মনের মানুষ রয়েছে। কিন্তু তারা কী কখনো একে অপরের সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ-কাজল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তারা যদি অন্য কোনো সম্পর্কে না থাকতেন, তাহলে কী একে অপরের সঙ্গে ডেট করতেন?—এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, আমি সত্যিই বলতে পারব না। কারণ বাজিগর সিনেমার শুটিংয়ের সময়েই আমি অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম। অন্যদিকে ঠিক একই সময়ে কাজলের দিকে তাকিয়ে মুচকি হেসে শাহরুখ খান বলেন, ‘হ্যাঁ, আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম,’ যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

অবশ্য ভক্তদের মতে, কিং খান বলে কথা। এত সহজে কী আর ‘আসল সত্যটা’ বলবেন।

শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল ‘বাজিগর’ সিনেমার শুটিংস্পটে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সিনেমা। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’— একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি