1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীলঙ্কায় জার্মান শেফার্ডের কামড়ে গুরুতর আহত মডেল পূর্বা - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শ্রীলঙ্কায় জার্মান শেফার্ডের কামড়ে গুরুতর আহত মডেল পূর্বা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৭৮ Time View

কিছুদিন আগে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন মডেল ও উপস্থাপক ফারজানা আফরিন পূর্বা। তবে ছুটি শেষে দেশে ফেরার বদলে শ্রীলঙ্কাতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। জানা গেছে, এক জার্মান শেফার্ড কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পূর্বা। জানা গেছে, শ্রীলঙ্কার কিন্ডা শহর থেকে ঘুরতে নোয়ারাএলিয়ায় গিয়েছিলেন পূর্বা। সেখানকার একটি হোমস্টেতে ওঠেন তিনি। সেখানে থ্যারন নামে জার্মান শেফার্ড ব্রিডের একটি কুকুর দেখতে পান তিনি। প্রথমদিকে কুকুরটিকে বেশ শান্ত মনে হলেও সোমবার (৫ এপ্রিল) সকালে এটি অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করে বসে। এতে বেশ গুরুতর আহত হন পূর্বা। তার মুখে আঁচড় দেয় এবং পেটে কামড় দেয় বলেও জানান তিনি। এরপর তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন।

এই মডেল জানান, কুকুরটি কামড়ে তার পেটে দাঁত বসিয়ে দিয়েছিল। বেশ গভীর ক্ষত হয়েছে, প্রচুর রক্ত বের হচ্ছিল। কুকুরটি গত পাঁচ বছরে কোনো ভ্যাকসিন না নেওয়ায় তার জন্য এটা এখন বেশ ঝুঁকিপূর্ণ। পূর্বা বলেন, চিকিৎসকরা বলছিলেন যে এর আগে কোনো ভিকটিমের কুকুরের কামড়ে এত গভীর ক্ষত দেখেননি তারা। অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন এবং সিরাম দিতেই হবে। মুখে চারটা ইনজেকশন, তারপর পেটে এবং হাতে মিলিয়ে মোট ৯টা ভ্যাকসিন দেওয়া হয়েছে তাকে।

চিকিৎসক জানিয়েছেন আপাতত কিছুদিন সেখানে চিকিৎসাধীন থাকার জন্য। তারা সম্পূর্ণ অবজারভেশনে রেখেছেন তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি