1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মেট গালায় শাহরুখকে চিনতে পারলেন না উপস্থাপক - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মেট গালায় শাহরুখকে চিনতে পারলেন না উপস্থাপক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৫ Time View

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ সোমবার (৫ মে) বসেছিল মেট গালার এবারের আসর। সেই আসরে রাজার মতো এন্ট্রি নিয়ে বলিউড বাদশা শাহরুখ খান যেন এক ইতিহাস লিখলেন। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার এবারের নীল গালিচায় হাঁটলেন তিনি। ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব। ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যা’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা। বলিউডে তার ‘কিং’ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে ‘কে’ আদ্যাক্ষরের নেকলেস পরেছিলেন। তবে এই গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেও এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আর তাতেই চটেছে বলিউড বাদশাহর ভক্তরা।

এই গোটা বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি