1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫৫ Time View

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একটি দেশে সামিজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। রাজনৈতিক সরকারের সেটি মোকাবেলা ও সমাধানের জন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে। শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, পরিপূর্ণ সংস্কারের পক্ষে বিএনপি। তবে একবারে শেষ করার বিষয় নয় সংস্কার। একটি প্রক্রিয়ার মাধ্যমে অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে প্রস্তাব দিয়েছে। ঐকমত্যে যদি আগামী জুন বা জুলাইয়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাঁধা কোথায়? কাউকে সুযোগ দিতেই এ সময় নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ। অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো এক দফার দাবি জানিয়ে আসছিল। বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফলাফল এই গণঅভ্যুত্থান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি