1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাসপাতাল থেকে ফিরে ভক্তদের কৃতজ্ঞতা জানালেন মিশা - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

হাসপাতাল থেকে ফিরে ভক্তদের কৃতজ্ঞতা জানালেন মিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৫ Time View

হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল তার হাঁটুর অস্ত্রোপচার করা। সে জন্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিনেতা, হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে হাসপাতাল থেকে বের হয়ে ভক্ত-অনুরাগীদের নিজের অবস্থার কথা জানান মিশা। এক ফেসবুক পোস্টে এই খল অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি।’

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে, আমার সমিতিকে, আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।’

তার স্বাস্থ্য বিষয়ে ভক্তদের উদ্দেশে ইত্তেফাক ডিজিটালকে অভিনেতা জায়েদ খান বলেন, ‘মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে। অবশেষে সফলভাবে সেটির অপারেশন সম্পন্ন হলো। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।’

উল্লেখ্য, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি