1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বর্ণিল আয়োজনে দৈনিক মাতৃজগতের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে দৈনিক মাতৃজগতের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৬৮ Time View

রিপন শান : দেশের গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৩ মে ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন- সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে এবং সরকারীভাবে ভাতা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, যেকোনো মূল্যে সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি বলেন- সাংবাদিকদের সংবাদ সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি। তিনি বলেন- দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতিয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। বক্তব্য রাখেন, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, দৈনিক মাতৃজগতের নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা প্রধান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা, সাংবাদিক মাসুম বিল্লাহ, সুমন খান, পলাশ তালুকদার প্রমূখ। সভাপতির বক্তব্যে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের চেয়ারম্যান ও দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমান বলেন- ,দৈনিক মাতৃজগত কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি আদর্শ নিরপেক্ষ দৈনিকে পরিনত হবে। ২২ বছরের স্মৃতিচারণ, জন্মদিনের কেককাটা, শুভেচ্ছা তর্পণ, গুণীজন সম্মাননা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক নিবেদনের মধ্যে দিয়ে শেষ হয় জাতীয় দৈনিক মাতৃজগতের ২২ বছর পূর্তি উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি