1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাকিব-রাফী জুটির তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শাকিব-রাফী জুটির তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৪ Time View

আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এ ছবির টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও আলোড়ন। গত কোরবানির ঈদে ‌‘তুফান’-্এর পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছে এই জুটি। ইতোমধ্যেই তাণ্ডব সিনেমার কয়েক লটের শুটিং শেষ হয়েছে। বর্তমানে কলকাতায় সিনেমাটির ডাবিংও চলছে। এরই মধ্যে খবর, তাণ্ডবে শাকিব খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদকে। একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, শাকিবের তাণ্ডবে যুক্ত হচ্ছেন আফরান নিশো।

তবে বিষয়টি গুজবই বলে জানালেন নির্মাতা রায়হান রাফী। তার কথায়, তাণ্ডবে থাকছেন না নিশো। অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে। এদিকে নিশো না থাকলেও ‘তাণ্ডব’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় গুরুত্বপূর্ণ এক মুহূর্তে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এই চমকই হতে পারে ছবিটির অন্যতম আকর্ষণ।

যদিও নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের উপস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি নন। সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।

জানা গেছে, তাণ্ডবের শুটিং ইতোমধ্যেই শেষ। বর্তমানে চলছে সম্পাদনার শেষ পর্যায়ের কাজ। খুব শিগগিরই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে ‘তাণ্ডব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি