1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুনিয়র মিশাকে জুতাপেটা করতে চান ওমর সানী - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জুনিয়র মিশাকে জুতাপেটা করতে চান ওমর সানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮১ Time View

অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের বাইরে রয়েছেন চিত্রনায়িকা। তবে, খুব শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন তিনি। বড় পর্দায় নয়, ছোট পর্দায় দেখা যাবে এ অভিনেত্রী। সবশেষ দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। এ টেলিছবির দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন জুনিয়র মিশা নামের একজন কনটেন্ট ক্রিয়েটর। নিজের ফেসবুক পেইজে শেয়ার করা ওই ছবিতে লেখা হয়েছে, ‘ওমর সানীকে ডিভোর্স দিয়ে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নায়িকা মৌসুমী। এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন।’ এ পোস্টের জেরে বেশ চটেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘তোকে জুতাপেটা করা উচিত।’

ওমর সানীর ওই কমেন্টে ইতিমধ্যে দুই শতাধিক রিয়েকশন পড়েছে। ওই কমেন্টে অনেকে ওমর সানীকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন।

এদিকে, টেলিছবিটি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও মুক্তি পাবে। বিষয়টি জানিয়ে ওমর সানীকে ধন্যবাদ দিয়েছেন হাসান জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘ধন্যবাদ ওমর সানী, আপনাকে। চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।’

অভিনেতা আরও বলেন, ‘বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ, আকাশ রহমান ও এশা রহমানকে। অনেক দিন পর বাংলার গুণী অভিনেত্রী মৌসুমী ম্যাডামকে পর্দায় বিশালভাবে প্রেজেন্ট করার জন্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি