1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘ক্ষতিপূরণ - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘ক্ষতিপূরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৯ Time View

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে ফিকশনের মধ্যে দুই নম্বরে আছে। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এতে মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে। ১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিচ্ছে। অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’। ইউটিউব ফিল্মটি কাউকে কাউকে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করে তুলেছে। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা রাজ। ক্ষতিপূরণ’ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ। তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। শিরিন চরিত্রে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এটি তার দ্বিতীয় ফিকশন।

‘ক্ষতিপূরণ’-এ আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল, শম্পা নিজাম, নওশীন দিশা, মনীষা শিকদার, টুম্পা মাহবুব ও তাজিনাতুন নাহার নওরিন। ইউটিউব ফিল্মটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। এছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি