1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মা-বাবার জন্য দোয়া চাইলেন অভিনেত্রী ভাবনা - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মা-বাবার জন্য দোয়া চাইলেন অভিনেত্রী ভাবনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩০ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী ভাবনা তার মা-বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। ভাবনা তার পোস্টে পরিবারের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এবং বিশেষ দিনগুলোতে পরিবারের সঙ্গে থাকার গুরুত্ব তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করি ভাবনা লিখেছেন, ‘আম্মু আব্বুর বিবাহ বার্ষিকী। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পরিবার। আমি সবসময় চেষ্টা করেছি স্পেশাল দিনগুলোতে কখনো কাজ না রাখতে।’ তার কথায়, ‘আমার মা বাবা কে আমি এভাবেই দেখতে চাই। আমাদের এই চারজনের আমরাই ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে সবসময় আনন্দে রাখুক। সুস্থ রাখুক। আমার আম্মু আব্বুর জন্যে সবাই দোয়া করবেন। ধন্যবাদ।’ভাবনার এই পোস্টে ভক্ত ও অনুরাগীরা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। বিকে কর্মকার নামের একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘সবাইকে অনেক সুন্দর লাগছে।’ সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব ভালো থাকবেন সবসময়।’

অভিনেত্রী ভাবনা প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার পরিবারের প্রতি এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি