1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩২ Time View

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিং করবে লিটন দাসের দল। ৭ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরতে চায় সফরকারীরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ নাঈম। তাদের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি