1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয়পুরহাটে পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ - R STAR TV
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

জয়পুরহাটে পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৩২ Time View

জয়পুরহাটের আক্কেলপুরে পেয়ারা খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে এক ছেলেশিশুকে (৪) যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নাসির উদ্দিন (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির স্বজনরা জানান,গতকাল বিকেলে ওই শিশু মায়ের সঙ্গে বাড়ির পাশে মাঠে যায়। মা মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন। শিশুটি বসে পেয়ারা খাচ্ছিলো। এ সময় শিশুটিকে আরও পেয়ারা দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে নাসির উদ্দিন ধর্ষণ করে। শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। রাতেই শিশুটিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান বলেন, চার বছরের ছেলে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আমরা শিশুটিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছি।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন,হাসপাতালের চিকিৎসক আমাকে ঘটনাটি জানিয়েছেন। শিশুটি এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তারপরও পুলিশ অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি