1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৪ Time View

দেশের আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. রাকিবুল হাসান। রাকিবুল হাসান বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।’ লায়লা জানিয়েছিলেন, ‘মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয় আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’

এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি