1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন অভিনেতা মিলন - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন অভিনেতা মিলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩১৭ Time View

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন অর্জন করলেন আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি পেয়েছেন এ বছরের ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’। সম্মানজনক এ পুরস্কারটি প্রদান করেছে চার্চ অব সায়েন্টোলজি।

পুরস্কার গ্রহণের পর কৃতজ্ঞতা জানিয়ে মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি কৃতজ্ঞ চার্চ অব সায়েন্টোলজির কাছে, যারা আমাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে। এই সম্মান আসলে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং অ্যাকাডেমির সব সদস্যদের।’দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন আনিসুর রহমান মিলন। তবে বর্তমানে দেশের শোবিজ অঙ্গনের ব্যস্ততা থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন ছোট ও বড় পর্দার দর্শকনন্দিত এই অভিনেতা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের শিল্পীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ এর সদস্য হয়েছেন তিনি। এর ফলে হলিউডের মূলধারার অভিনয়ে তার জন্য সুযোগ হয়েছে এই অভিনেতার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’ মিলনকে সেই পথ খুলে দিয়েছে।

চলতি বছরের শুরুতে মিলন বলেছিলেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। সে কারণে হলিউডে মূলধারার কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। এখন হলিউডের কাজের জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

প্রসঙ্গত, অভিনেতা আনিসুর রহমান মিলনকে সর্বশেষ দেশে ‘মায়া’ সিনেমায় দেখা গেছে। মিলন জানান, বাংলাদেশ থেকে কাজের প্রস্তাব পেলেও সেগুলোয় অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়। যে কারণে তিনি যুক্তরাষ্ট্রেই নিয়মিত অভিনয়ের চেষ্টা করছেন। এরই মধ্যে কিছু কাজে যুক্তও হয়েছেন। সেগুলো আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া বলতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি