1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০৬ Time View

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ৩০ আগস্ট আমাদের দেশের ফেরার কথা রয়েছে তাদের। প্রতিনিধিদলের আট নেতা হলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ। এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত শুক্রবার (২২ আগস্ট) তিন দিনের সফরে মালয়েশিয়া যান নাহিদ ইসলাম। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কয়েকটি বৈঠক, মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি