1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অমিতাভকে সাড়ে ৬ কোটির গাড়ি উপহার দিয়ে থাপ্পড় খেয়েছিলেন পরিচালক - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

অমিতাভকে সাড়ে ৬ কোটির গাড়ি উপহার দিয়ে থাপ্পড় খেয়েছিলেন পরিচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

বলিউড পরিচালক ও প্রযোজক বিধু বিনোদন চোপড়া। তার নির্মিত ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেন- অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্তের মতো তারকারা। একলব্য: দ্য রয়্যাল গার্ড’ সিনেমায় অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল রোলস-রয়েস প্যান্থম গাড়ি উপহার দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। এজন্য মায়ের হাতে থাপ্পড় খেয়েছিলেন এই নির্মাতা। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় কাজ করেন অমিতাভ বচ্চন। এই পরিচালকের সঙ্গে এক সপ্তাহ টিকতে পারবেন কি না, অমিতাভকে নিয়ে এমন সন্দেহ ছিল অমিতাভ-পত্নী জয়া বচ্চনের।

যখন সিনেমাটির শুটিংয়ের জন্য অমিতাভ বচ্চন রওনা হচ্ছেন, তখন জয়া বচ্চনের মনে এই আশঙ্কা চেপে বসেছিল। এদিকে অমিতাভ শুটিং স্পটে পৌঁছান একেবারে হালকা একটি ব্যাগ নিয়ে। সেটা দেখে বিধু বিনোদ চোপড়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনার সঙ্গে এত কম লাগেজ কেন?’ ওই সময়ে অমিতাভের উত্তর ছিল, ‘জয়া বলেছে, আমি এক সপ্তাহের বেশি আপনাকে সহ্য করতে পারব না।’

জয়ার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নির্মাতা নিজেই স্বীকার করেন, ‘আমরা ঠিক এক সপ্তাহ বা দশ দিনের মাথায় ঝগড়া শুরু করি। কিন্তু তিনি (অমিতাভ) টিকে ছিলেন, ছবিটা শেষ করেন। আমি কৃতজ্ঞতায় তাকে সাড়ে ৪ কোটির (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি) একটি রোলস রয়েস গাড়ি উপহার দিই। তার মতো একজন তারকা আমাকে সহ্য করেছে, এটা আমার কাছে এক বিশাল সম্মান।’২০২১ সালের এক পুরনো সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া স্মরণ করেন সেই দিনের কথা, যে দিন তিনি অমিতাভকে গাড়ি উপহার দেন। সঙ্গে ছিলেন তার মা।

পরিচালক বলেন, ‘আমি মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তিনিই অমিতাভের হাতে চাবি তুলে দেন। তার পর ফিরে এসে আমার নীল মারুতি ভ্যানে বসেন। বিগ বি-কে আদর করে ‌‘লম্বু’ বলে ডাকতেন মা। তখন আমার ড্রাইভার ছিল না, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম।
মা বলেন, তুই লম্বুকে গাড়ি দিয়ে দিলি? আমি বললাম, হ্যাঁ। মা জবাবে বলেন, তুই নিজে কেন ভালো গাড়ি নিস না? আমি বললাম, সময় হলে কিনব। মা একটু হিসাব করে বলেন, গাড়িটা ১১ লাখ রুপির তো হবেই।’

মায়ের কথা শুনে হেসে উঠেছিলেন বিধু বিনোদ চোপড়া। সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি হেসে উঠেছিলাম, মায়ের মুখ দেখে! তিনি জানতেনই না, গাড়ির দাম সাড়ে চার কোটি ছিল। আমি যখন বললাম, তিনি এক চড় কষিয়ে বললেন ‘বেওকুফ!’ সেই মুহূর্তটা আমি কোনও দিন ভুলব না। কারণ, টাকা যদি আনন্দ দিতে না পারে, তা হলে এর মূল্য কী?’

যদিও উপহার পাওয়া সেই রোলস রয়েসটি ২০১৯ সালে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অমিতাভ। তবে সেটি কত টাকায় বিক্রি করেছিলেন তা জানা যায়নি। অমিতাভের সংগ্রহে থাকা লাক্সারিয়াস গাড়ির মধ্যে রয়েছে- রেঞ্জ রোভার, লেক্সাস সাব, বেন্টলে জিটিসহ আরো বেশ কিছু গাড়ি।

এদিকে ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি, তবে ছবিটি ভারতের পক্ষ থেকে একাডেমি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘পারিন্দা’, ‘১৯৪২ : আ লাভ স্টোরি’। তবে তার প্রযোজিত সবচেয়ে সফল ছবিগুলো- ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘পিকে’ এবং ‘থ্রি ইডিয়টস’- সবগুলোই পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি