1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাউকে জবাব দেওয়ার কিছু নেই, নিজেদের খেলাটা খেলব’ - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

কাউকে জবাব দেওয়ার কিছু নেই, নিজেদের খেলাটা খেলব’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

এশিয়া কাপ খেলতে আজ দুই ধাপে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ধাপের ক্রিকেটাররা সকাল ১০টা ১৫ মিনিটের এমিরেটসের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। এই বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, উইকেটরক্ষক–ব্যাটসম্যান জাকের আলী, রিশাদ, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারীরা। ক্রিকেটাররা ফ্লাইট ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, এশিয়া কাপে সেরা পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন। জাকের বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলব। ইনশাল্লাহ, আমাদের মাইন্ডসেট চ্যাম্পিয়ন হওয়ার মতোই।’সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন। আগামীকাল থেকে আবুধাবিতে শুরু হবে দলের অনুশীলন। আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন চালিয়ে এসেছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে জয়ী হয় তারা। জাকের এই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ফিটনেস থেকে শুরু করে সিরিজ পর্যন্ত সবকিছুই ভালো হয়েছে। ড্রেসিংরুমের পরিস্থিতিও সব সময়ের মতো অনুকূল।’

বাংলাদেশের স্কিল উন্নয়নের জন্য এশিয়া কাপের আগে বিশেষভাবে যোগ করা হয়েছিল ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। জাকের বিশ্বাস করেন, তাঁর শেখানো কৌশলগুলো টুর্নামেন্টে কাজে আসবে। তিনি বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। বড় মঞ্চে, সিরিজে বা টুর্নামেন্টে একই মানসিকতায় মাঠে নামতে হবে। শুধু বেসিক্সে ফোকাস রেখে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি।’এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং রয়েছেন। চার দলের মধ্যে সেরা দুইটি দল সুপার ফোরে উঠবে। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে, তবে এখনও শিরোপা জেতা হয়নি। ভেন্যু আবুধাবিতে বাংলাদেশের টি–টোয়েন্টি রেকর্ড তেমন ভালো না হলেও সম্প্রতি তিনটি সিরিজ জয়ের পর দলের আত্মবিশ্বাস তেমনই বেড়েছে। জাকের বলেন, ‘আমরা দল হিসেবে সেই মানসিকতা নিয়েই নামব। কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেটটাই খেলব, সেরা ক্রিকেটটাই খেলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি