1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে: ফয়জুল করীম - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে: ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে।’বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম পরবর্তী সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। ফয়জুল করীম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। আমি মনে করি, পিআর পদ্ধতিই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশি শক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে।’তিনি আরও বলেন, ‘আমরা সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করতেছি। আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করব। এখন প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনের সংস্কার না হলে, প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।’

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাব্বির সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। এছাড়াও অন্যান্য অতিথি ও তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি