1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সকলকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের - R STAR TV
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সকলকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ষড়যন্ত্র বা নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমমনা দল ও দেশের আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হওয়া নিশ্চিত করতে হবে।”তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করুন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে পূজার আনন্দ স্বচ্ছন্দে ও নিরাপদে ভাগ করে নিতে পারে, সে জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।”

হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে যুগ যুগ ধরে ধর্মীয় উৎসবগুলো সব সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছে। এ ঐতিহ্য আমাদের গর্বের অংশ।”তিনি আরও বলেন, “কখনো কখনো কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদের এই চক্রান্ত ব্যর্থ করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সচেতন থাকতে হবে।”

বিবৃতিতে মির্জা ফখরুল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ৩০ সেপ্টেম্বর মহানবমী এবং ১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি