1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনে দলের প্রার্থী চাই: রুমিন ফারহানা - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনে দলের প্রার্থী চাই: রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি। ৩০০ আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয় তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও জনগণের সঙ্গে থাকবো। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দিবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে, তার সঙ্গে আমি থাকবো।

নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুতই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক গাজী মুফতি দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয় ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি