1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ - R STAR TV
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন দুই আসামি।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব স্থাবর–অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগে বিচার হয়েছে— গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যা, চানখাঁরপুলে হত্যা, আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এর মধ্যে শেষ তিন অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, অভিযোগগুলোর মধ্যে সরাসরি হত্যাকাণ্ড এবং নেতৃত্বের দায় প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি