1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ - R STAR TV
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন একটি দল ভোটের রাজনীতিতে মিথ্যাচার করছে। তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করছে। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি দেশবাসী পছন্দ তাহলে অবশ্যই তারা এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দেবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরকে ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে এমনটাই হওয়া উচিত।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে; যে সরকারের মালিক হবে দেশের সকল মানুষ। বাংলাদেশে যেন আর কোনো দিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সাহারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি