1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ মার্চ) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান এমপি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি