1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

রাজধানীসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণ নিয়ে পৃথক দুটি বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। অন্য সতর্কবার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টায় বিভিন্ন স্থানে ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ে তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি