1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাতে আন্ডারডগ কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

রাতে আন্ডারডগ কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৮ Time View

বিশ্বকাপের অন্যতম সফল দল জার্মানি রোববার রাত ১১টায় মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জন করা কুরাসাওয়ের। ফিফা র‍্যাঙ্কিংয়ে যেখানে জার্মানি ১০ নম্বরে, সেখানে কুরাসাওয়ের অবস্থান ৮২ নম্বর। ফলে এই ম্যাচটিকে অনেকেই ‘পিপীলিকার সঙ্গে হাতির’ লড়াই হিসেবে দেখছেন। তবে চাপে থাকা জার্মানির জন্য এটি একটি সুযোগ নিজেদের প্রমাণ করার, আর আন্ডারডগ কুরাসাও চাইছে বড় অঘটন ঘটাতে। রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দু’দল। প্রায় ১ লাখ ৫০ হাজার জনসংখ্যা এবং মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও, নেদারল্যান্ডসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই বিশ্বকাপে জায়গা করে নিয়ে সবাইকে চমকে দিয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম পক্ষে নেই তাদের। শেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটিতে জয় পেয়েছে (৩ হার, ১ ড্র) এবং পাঁচ ম্যাচে করেছে মাত্র তিনটি গোল।

অন্যদিকে, দারুণ ফর্মে আছে জার্মানি। জুলিয়ান নাগেলসম্যানের আক্রমণাত্মক কৌশলে তারা শেষ পাঁচটি প্রীতি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এবং করেছে ১৮টি গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার আবারও নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া ‘ডাই ম্যানশাফটরা’। গ্রুপ ই-তে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় জার্মানি। নাগেলসম্যান তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্ট্‌জকে কেন্দ্র করে দল গড়েছেন, যা আক্রমণভিত্তিক ও গতিময় ফুটবলের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এই ধারা অনেকেই ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের সঙ্গে তুলনা করছেন।

মিডফিল্ডার লেওন গোরেৎসকা বলেছেন, ‘আমরা বিষয়গুলো ঠিক করতে চাই। আগের ব্যর্থতার স্মৃতি এখন আর আমাদের খুব একটা প্রভাবিত করে না, তবে এটা সত্য যে সমর্থকদের সঙ্গে সেই উচ্ছ্বাস ও ঐক্য পুরোপুরি ফিরে আসেনি। তারা আমাদের ওপর কিছুটা আস্থা হারিয়েছে, আর আমরা সেটা আবার ফিরিয়ে আনতে চাই।’

অন্যদিকে, ৭৮ বছর কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ এবং যার রয়েছে তিনটি বিশ্বকাপ কোচিংয়ের অভিজ্ঞতা। তিনি তার দলকে নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন।

কুরাসাও মিডফিল্ডার লিভানো কোমেনেন্সিয়া বলেন, ‘আমরা ডাচ ফুটবল স্টাইলে বড় হয়েছি, আমাদের টেকনিকও ভালো। ম্যাচ শুরু হলে সবকিছুই সম্ভব- ১১ বনাম ১১, এখানে বড়-ছোট বলে কিছু নেই।’

ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির সাবেক খেলোয়াড় তাহিথ চং বলেন, ‘বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর থেকেই দ্বীপে উৎসব চলছে, আর মানুষ এখন এই ঐতিহাসিক অভিষেককে ঘিরে উচ্ছ্বসিত।’

আজকের ম্যাচে জার্মানির সম্ভাব্য একাদশ:ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, লিওন গোরেটজকা, আলেকসান্ডার পাভলোভিক, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ এবং কাই হাভার্টজ।

কুরাসাওয়ের সম্ভাব্য একাদশ:

এলয় রুম, জুরলেন গাড়ি, রিচেলি বাজোয়ার, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানাস, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কমেনেন্সিয়া, ডেভেরন ফনভিল, জুনিনহো বাকুনা, জার্গেন লোকাডিয়া এবং তাহিথ চং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি