1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয়ের উদ্দেশে ওমর সানি ‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’ - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

জয়ের উদ্দেশে ওমর সানি ‘তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৮ Time View

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে পোস্টের শেষেই বিষয়টি ‘খেলাধুলা ফান’ বলে উল্লেখ করেছেন এই অভিনেতা ; Omar Sani
17 ঘণ্টা আগে
শোন শাহরিয়ার নাজিম জয় তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে।
আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।
সাবজেক্ট খেলাধুলা ফান — Sarwoar Hossain এবং আরো 7 জন জনের সাথে।
9.1Kটি
7.2Kটি
596টি এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন।

সেখানে জয় লিখেছিলেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অসংখ্য নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ টানেন, আবার কেউ রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাবে নিজের অবস্থান জানিয়ে নতুন এই পোস্ট করেন ওমর সানি। পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে তিনি রসিকতা হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি