1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা - R STAR TV
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফিরে শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে সেখানে তার প্রয়োজনীয় সব অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাই মেনে নেবে। গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি আছে। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই। আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতা করছে না, উলটো সেই দেশে তিনি রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন অভিযোগ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বৈঠক করছেন এবং সম্প্রতি সেখানে সংবাদ সম্মেলনও করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যত্ সম্পর্কের ক্ষেত্রে এসব বিষয়কে ভারতকে আন্তরিকভাবে বিবেচনা করতে হবে।

ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যিনি শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনো এলাইনড থাকেন, তিনি পচে যাওয়া মানুষ। তবে সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তবে এ নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কিছু নেই। দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে এক দিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি