1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রস্তুত হলো ভোটের ফলাফল ঘোষণার মঞ্চ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

প্রস্তুত হলো ভোটের ফলাফল ঘোষণার মঞ্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল রোববার (৭ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ইতোমধ্যে ভোটের ফলাফল ঘোষণার জন্য ইসি ভবনের ভেতরে তৈরি করা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে যুক্ত করা হয়েছে সাংবাদিকদের জন্য স্টল। বিশাল তাবুর মধ্যে ছোট ছোট স্টলে সাজানো হয়েছে ফলাফল সংগ্রহের বুথ। সেখান থেকেই প্রচার করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। রোববার (৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির তথ্য অনুযায়ী, সারাদেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী আসনটির ভোট স্থগিত করে ইসি।

এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি