1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলার অভিযোগ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৬০ Time View

ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে বিভিন্ন বয়সী পুরুষদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর অভিজাত এলাকা বনানীর তুলনা আল হারুন নামে মধ্য বয়সী নারী মডেলের বিরুদ্ধে। ব্ল্যাকমেইল ও প্রতারণার দায়ে একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। কিছুদিন পূর্বে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইন লঙ্ঘনেরও গ্রেফতার করা হয়েছিলো তাকে; কিন্তু জামিনে ফিরে আবারো শুরু করেন পুরুষদের ফাঁদে ফেলার কাজ। তুলনা আল হারুনের টার্গেটে থাকে ধনী বয়স্ক পুরুষরা। যাদের ফাঁদে ফেলে হাতিয়ে নেন টাকা, স্বর্ণ ও ডায়মন্ড।
জানা গেছে রাজধানীর অভিজাত পরিবারের ছেলেদেরও টার্গেট করে শুরু করছেন ব্ল্যাকমেইল। অশ্লীল ছবি দিয়ে বাগে আনার পর ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তুলনা।
গুলশানের স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী রইসুল ইসলাম জুয়েল বলেন, আমাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তুলনা। এছাড়াও সম্মানহানি করেছে সে। শুধু আমি না এরকম অনেক ছেলেদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।ব্ল্যাকমেইলিং করাই তার পেশা। এছাড়া অন্যান্য ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করলে তারাও একই কথা জানান।
আইনশৃঙ্খলা বাহিনীকেও চোখ ফাঁকি দিয়ে কৌশলে তুলনা আল হারুন চালিয়ে যাচ্ছে ব্ল্যাকমেইলিং কাণ্ড। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে বেপরোয়া হয়ে উঠবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি