1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ Time View

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন। অধ্যাপক ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

আব্দুল ওয়াদুদ চৌধুরী ১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে গোল্ড মেডেল সহ কৃতিত্বের সাথে ইন্টারনাল মেডিসিন (এফসিপিএস) ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আব্দুল ওয়াদুদ চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহ-সভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য। তিনি বাংলাদেশে ইকোকার্ডিওগ্রাফি, হার্ট ফেইলিওর ম্যানেজমেন্ট এবং হাইপারটেনশন চিকিৎসার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি চিকিৎসক ও গবেষকদের পেশাগত উন্নয়নমূলক সংগঠন ‘আইপিডিআই ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি