1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশ ওপেনার - R STAR TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশ ওপেনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাম কুঁচকির ইনজুরিতে পড়েন বেন ডাকেট। এরপরই চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। তবে ডাকেটকে ফিট ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই খেলবেন এই ইংলিশ ওপেনার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম কুঁচকির ইনজুরির পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য ফিট এবং প্রস্তুত ইংল্যান্ড ব্যাটার ডাকেট।’ভারত সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যান ব্যাটার জ্যাকব বেথেল। তার জায়গায় দলে সুযোগ পান টম ব্যান্টন। তাই খেলার জন্য ডাকেটের ছাড়পত্র পাওয়াটা, ইংল্যান্ডের জন্য বড় স্বস্তির খবর।

এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৯ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৬টি ফিফটিতে ৮৩১ রান করেছেন ডাকেট। আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি