1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমারের ৮টি গরু জব্দ করেছে ১১ বিজিবি। - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমারের ৮টি গরু জব্দ করেছে ১১ বিজিবি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২১৮ Time View

নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমারের ৮টি গরু জব্দ করেছে ১১ বিজিবি।

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ‍্যংছড়ি,১৬ নভেম্বর ২২ ইং

নাইক্ষ‍্যংছড়িতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধ ভাবে আসা ৮টি গরু জব্দ করেছে বিজিবি।
সুত্রে জানা যায় বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় ডাক্তার কাটা হতে মালিক বিহীন অবস্থায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির জোয়ানরা এসব গরু জব্দ করতে সক্ষম হন।
জানা গেছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের মিয়ানমারের সামান্য ভিতরে ব‍্যাপক মাইন পুতে রেখেছে সে দেশের সেনাবাহিনী, তবুও নিয়ম কারণ না মেনে বাংলাদেশের অনেক চোরাকারবারি মিয়ানমারের ভিতরে প্রবেশ করে সল্প দামে গরু,মহিষ ক্রয় করেন।
তারা বিভিন্ন পন্থায় স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে অধিক মোনাফা করে বিক্রি করেন। এই অবৈধ পন্থা অবলম্বন করতে গিয়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহত ঘটনা ঘটছে অহরহ। আবার অনেকে মিয়ানমারের অভ‍্যন্তরে গিয়ে পুনরায় দেশের মাটিতে ফিরে না আসার নজির ও রয়েছে।
১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,সীমন্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, মাদক ও বিভিন্ন চোরাই পণ্য আটকে বিজিবি যথাযথ দায়িত্ব পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি