1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয়পুুরহাট র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজন আটক - R STAR TV
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

জয়পুুরহাট র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

জয়পুুরহাট র‍্যাব-৫ এর পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজন আটক

,জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুুরহাট র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। সোমবার (০২ রা জানুয়ারি) দুপুরে জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এর নেতৃত্বে দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদসহ পাহাড়পুর এলাকার মৃত নরেশ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী শ্রী মনোরঞ্জন সরদার(৪৫) নামের এক মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে আটক করেছে জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা।

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে উৎপাদন করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকের জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের আর একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা,১ টি মোটরসাইকেল,২ টি মোবাইল ফোনসহ মো.মামুনুর রশিদ ওরফে মামুন(৩৫) ও মো. মাহফুজুর রহমান ওরফে নয়ন(২৭) নামের দুইজন মাদক ব্যবসায়ী”কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,পাঁচবিবি উপজেলার বারকান্দি এলাকার মো.আবু তাহেরের ছেলে মাদক ব্যবসায়ী মো. মামুনুর রশিদ ওরফে মামুন ও একই উপজেলার কলন্দরপুর এলাকার মো. লুৎফর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান ওরফে নয়ন।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ধৃত আসামীরা স্বীকার করেছে যে সে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি