1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাইবান্ধায় বাস-মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চারমাথা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত মোটরসাইকেলের তিন তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘেষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি