1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফরিদপুর শহরের কমলাপুর থেকে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। - R STAR TV
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ফরিদপুর শহরের কমলাপুর থেকে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন ফরিদপুরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মণ্ডলের ছেলে গোলাম মওলা মণ্ডল (৪২) ও জেলা সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মামুনুর রশীদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি