1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এক স্ত্রীকে নিয়ে কাড়াকাড়ি দুই স্বামীর - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

এক স্ত্রীকে নিয়ে কাড়াকাড়ি দুই স্বামীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৫৩ Time View

মোঃ রফিকুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। রোববার (২০নভেম্বর) জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের গোলাম মোর্তুজার মেয়ে সুমাইয়া আক্তার(২৯) এর সঙ্গে একই উপজেলার রামনগর গ্রামের নজির বক্সের ছেলে হাসান আলীর সাথে বিয়ে হয়। সেখানে সংসার চলাকালীন সময়ে সুমাইয়া আকতার ক্ষেতলাল উপজেলার জলিয়াপাড়া গ্রামের মহাতাব সরকারের ছেলে মতিউর রহমানের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে চলতি বছরের ১১ জানুয়ারী ওই গৃহবধূ পুনরায় বিয়ে করেন। এরপর দ্বিতীয় স্বামীর সাথে সংসার চলাকালীন সময়ে সুমাইয়ার পূর্বের স্বামী হাসান আলী দ্বিতীয় স্বামী মতিউর রহমানের নিকট থেকে ফুসলিয়ে পুণরায় নিজের নিকট নিয়ে আসে। এদিকে স্বামী (মতিউর রহমান) স্ত্রীর খোঁজ করতে গতকাল শনিবার রাতে রামনগর এলাকায় আসলে ১ম স্বামী হাসান আলী তাকে আটকে রাখেন। আরও সংবাদ দেখুন……….
এবিষয়ে ওই নারীর স্বামী হাসান আলীর সাথে কথা হলে তিনি বলেন, সুমাইয়া এখন আমার স্ত্রী। সে পূর্বের স্বামীকে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছেন। তবে তালাক নামার কোন কাগজ দেখাতে পারেননি তিনি ।

অপরদিকে সুমাইয়ার পূর্বের(দ্বিতীয়) স্বামী মতিউর রহমানের দাবী, আমার স্ত্রী আমাকে তালাক দিলে আমি তালাকের কাগজ পেতাম। কিন্তু আমি কোন কাগজপত্র পায়নি তাই সে এখনও আমার স্ত্রী।

এবিষয়ে সুমাইয়া আক্তার বলেন, হাসান আলী আমাকে জোরপূর্বক আমার দ্বিতীয় স্বামীর নিকট থেকে নিয়ে আসে এবং তালাক করিয়ে বিয়ে করে এবং শারীরিক ও মানষিক নির্যাতন করে। তিনিও আরো বলেন, আমার স্বামী(মতিউর রহমান) এবং আমাকে জোর করে আটকে রেখে মারধর করে।এ ব্যপারে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা বলেন, মেয়ের অভিভাবক উপস্থিত না থাকায় আমি ঘটনার বিবরণ শুনে চলে আসি। তবে পরবর্তীতে কি হলো তা আর বলতে পারব না।

পাঁচবিবি থানার তদন্ত ওসি হাবিবুর রহমান হাবিব প্রতিবেদককে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি