1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতিয়ার রহমান - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতিয়ার রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ Time View

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতিয়ার রহমান
,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

১৬ ডিসেম্বর আমাদের গৌরবের মহান বিজয় দিবস। এ দিনটি স্বাধীনতা যুদ্ধপর্বের অবিস্মরণীয় সমাপনী দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বাংলাদেশ পুলিশের অকুতোভয় বীর পুলিশ সদস্যরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যুদ্ধের শুভ সূচনা ঘটায়। অতঃপর বাঙালী জাতি দীর্ঘ নয়,মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকদের শোষন, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতি সূর্যের আলো ছিনিয়ে এনেছিলো এ দেশের শিশির ভেজা মাটির বুকে। আর এ দিনেই বিশ্বের মানচিত্রে জন্ম হয় লাল-সবুজের পতাকা রচিত স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশের। রক্ত নদী পেরিয়ে আসা আনন্দ-বেদনায় সিক্ত মহান বিজয় দিবস। এ বিজয় গৌরবের ও বাঁধভাঙ্গা আনন্দের দিন। একই সঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন। এই মহান বিজয়ের দিনে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং মহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।আসুন আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমের মূলমন্ত্রকে ধারণ করে অসম্প্রদায়িক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করি। মহান বিজয় দিবসে-এই হোক আমাদের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি