রক্ত স্বল্পতার সমস্যায় ভুগলে কী কী রাখতে পারেন ডায়েটে? কোন কোন খাবার রক্তে আয়রনের মাত্রা এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে? রইলো একটি তালিকা-
ফল: অনেক খাবারেই আয়রন থাকে। কিন্তু শরীরে পর্যাপ্ত ভিটামিন সি না থাকলে সেই আয়রন শরীর ঠিকমতো শোষণ করতে পারে না। আম, লেবু, আপেল, পেয়ারায় রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি। এই ভিটামিন সি শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে। এ ছাড়া, বেদানার মতো ফলও খেতে পারেন। তাতেও প্রচুর আয়রন রয়েছে।
শাকসবজি: শাকসবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি অনেক কমে। বিট হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। টমেটো, কুমড়া, ব্রোকলি বা পালংশাকে প্রচুর আয়রন থাকে। এগুলো খেলেও রক্তাল্পতার সমস্যা কমতে পারে।সামুদ্রিক মাছ: চিংড়ি, টুনা, পমফ্রেটের মতো সামুদ্রিক মাছে ভালো মাত্রায় আয়রন থাকে। যারা রক্তাল্পতায় ভুগছেন, তারা এই সব মাছ খেতে পারেন।
ডার্ক চকোলেট: হিমোগ্লোবিনের ঘাটতি কমানোর মোক্ষম দাওয়াই হতে পারে ডার্ক চকোলেট। মিল্ক চকোলেট খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও ডার্ক চকোলেটে সেই ঝুঁকি নেই। বরং এটি খেলে শরীরে আয়রনের ঘাটতি মিটবে।ড্রাই ফ্রুট: হিমোগ্লোবিন নিয়ন্ত্রণে রাখতে চাইলে কিশমিশ, কাজু, খেজুরের মতো শুকনো ফল খেতে পারেন। এতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন। অ্যাপ্রিকটেও প্রচুর পরিমাণে আয়রন আছে। হিমোগ্লোবিনের ঘাটতি কমাতে এই সব ফলও খেতে পারেন।
Leave a Reply