চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ডাকাতি শেষে ফেরার পথে দেশীয় অস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ ।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার এখলাছপুর এলাকায় খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে দুইটি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, রামদা, কিরিস, ছুরি, লোহার রড, ২৬টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩৩টি বাটন মোবাইলসহ নগদ ২১ হাজার উদ্ধার করা হয়েছে।
আটককৃত হলো- মুন্সিগঞ্জ উপজেলার মোস্তফা মিজির ছেলে সাব্বির মিজি (২৩), মৃত চান মিয়া সরকারের ছেলে মহিউদ্দিন সরকার (৪১), ফারুক গাজীর ছেলে আল আমিন (২০), মো. শাহজালালের ছেলে ইমরান হোসেন (২২), সিরাজ মিজির ছেলে ফিরোজ মিজি (২৬), জুলহাস বেপারীর ছেলে জীবন বেপারী (২০), মৃত তোফায়েল আহমেদের ছেলে আনোয়ার হোসের (২৪), মোহাম্মদ বেপারীর ছেলে জহিরুল ইসলাম (২৭), ইদ্রিস হাওলাতারের ছেলে আক্তার হোসেন (২২), মোহাম্মদ বেপারীর ছেলে শাজিন মিয়া (২০), মুজিবুর বেপারীর ছেলে সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার বাশেদ বেপারীর ছেলে কাশেম বেপারী (২৪) ও আব্দুল হাওাদারের ছেলে সালাহউদ্দিন (২৮)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম জানায়, শনিবার রাতে মেঘনা নদীপথে ডাকাতির ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে এখলাছপুর এলাকায় খালে ডাকাত দলের গতিরোধ করা হয়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৫০ রাউন্ড গুলি করে। এতে ডাকাত দলের সদস্য সালাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়। পরে ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করা হয়।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ সালাউদ্দিনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় ডাকাতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply