“সাংগঠনিক মানুষ – সামাজিক পুঁজি; স্থানীয় সমস্যার সমাধান নিজেরাই খুঁজি” এই স্লোগানকে সামনে রেখে, আজ ২৯ ডিসেম্বর ২০২২ জেলা পরিষদ অডিটোরিয়াম কমিউনিটি সেন্টার (ডাক-বাংলো) হলরুমে ‘দি হাঙ্গর প্রজেক্ট- বাংলাদেশ’ এর সহযোগিতায় পত্নীতলা উপজেলা গণগবেষণা ফোরাম এর আয়োজনে “দ্বিতীয় গণগবেষক সম্মেলন- ২০২২” অনুষ্ঠিত হলো।
উক্ত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-#ড_বদিউল_আলম_মজুমদার (অর্থনীতিবিদ, গবেষক ও উন্নয়নকর্মী, ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক)
অনুষ্ঠান সভাপতিত্ব করেন- পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী, এরিয়া সমন্বয়কারী, গণগবেষনা উপজেলা ফোরাম সহ ইউনিয়ন জিজিএস ফোরাম এর সভাপতি এবং ইউনিয়ন পর্যায়ে জিজিএস সদস্যগণ।
Leave a Reply