ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার রাওনা ইউনিয়নের কৃষ্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা পিটিয়ে শিয়ালটিকে হত্যা করেছে।
গুরুতর আহতরা হলেন- মাহমুদা(২৬), বোরহান(৪০), ফকরুল(৪০), মনিরা(৪), সাথী(২৫) ও রুপা(২৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর সকাল ৬টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের কৃষ্টবাজার এলাকায় পাগলা শিয়ালের আক্রমণে মাহমুদা আহত হন।
এরপর সকাল ৭টার দিকে বাজারে আসার পথে বীজ ব্যবসায়ী বোরহানকে শিয়াল কামড় দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সকাল ৯টার দিকে পুনরায় শিয়ালে এসে উপজেলা যুবলীগের সদস্য ফকরুল ইসলাম মোবাইলে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় কামড়ে দিয়ে পালিয়ে যায়। শেষে সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে প্রবেশ করে রুপা ও তার বোন সাথী ও শিশু মনিরাকে কামড় দেয়।
রুপা এ সময় শিয়ালটিকে আটকিয়ে ফেলে ও পরে সেনা সদস্য পিটিয়ে শিয়ালটিকে হত্যা করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাহমুদা ও বীজ ব্যবসায়ী বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রুপা, মনিরা, সাথীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গুরুতর আহত যুবলীগ নেতা ফকরুল ইসলামের ভাই ও ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহবুল আলম বলেন, শিশু মনিরার জীবন বাঁচাতে তার মা জীবন বাজি রাখে ও শিয়ালটিকে সাহসিকতার সঙ্গে আটকে ফেলে।
Leave a Reply