1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রথম সপ্তাহে কত আয় করল মেট্রোরেল - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

প্রথম সপ্তাহে কত আয় করল মেট্রোরেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ Time View

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল উদ্বোধনের প্রথম সপ্তাহ পূর্ণ হলো। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

গত বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রের তথ্যমতে, বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর প্রথম দিন (বৃহস্পতিবার) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। তৃতীয় দিন (শনিবার) মেট্রোরেলের ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ দিন (রবিবার) মেট্রোরেলের ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে। পঞ্চম দিনে (সোমবার) টিকিট বিক্রি করে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা আয় হয়েছে মেট্রোরেলের।

সব মিলিয়ে উদ্বোধনের পর প্রথম সপ্তাহে বিদ্যুৎচালিত দ্রুতগামী এই যান ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি