1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম (জেলা) জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে শিক্ষক সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র উদ্যোগে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ আগামী ২৪ ও ২৫ (ফেব্রুয়ারী) ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ (জানুয়ারী) শনিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইপের একান্ত সচিব তোফাজ্জল হোসেন।

এ সময় ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী সহ বিভিন্ন সরকারি-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি