1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাউফলে গাঁজাসহ একজন গ্রেপ্তার - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বাউফলে গাঁজাসহ একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ Time View

পটুয়াখালীর বাউফলে ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কারখানা লঞ্চঘাট থেকে তাদেরকে ওই মাদকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব‌্যক্তির নাম মো. লিমন সরদার (২৩) এবং শাকিল হাওলাদার (২১)।

লিমনের বাড়ি কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এবং শাকিলের বাড়ি বীরপাশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা জামাল ৫ লঞ্চে অভিযান চালান বাউফল থানা-পুলিশ। এ সময় একটি ওয়ারড্রপ লঞ্চ থেকে নামানো হলে তাতে তল্লাশি চালিয়ে ড্রয়ারের ভেতর থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

ওই বস্তা খুলে ভেতরে থাকা গাঁজা পরিমাপ করে ৩৫ কেজি নিশ্চিত করা হয়। এ সময় সঙ্গে থাকা শাকিল ও লিমন নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

এ সময় সাইফুল ইসলাম (৩২) নামের অপর এক ব‌্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত নেশাদ্রব‌্য বাউফল থানা-পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। এ ঘটনায় বাউফল থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

এ ব‌্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিভিন্ন তথ‌্য উপাত্তের মাধ্যমে আমরা অভিযান চালিয়ে দুই বস্তা নেশাদ্রব্য উদ্ধার করতে সক্ষম হই। ওজন দেওয়ার পর নিশ্চিত হয়েছি এখানে ৩৫ কেজি নেশাদ্রব্য রয়েছে। আমাদের অভিযান অব‌্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি