1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী - R STAR TV
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

পারিবারিক কলহের জের ধরে দিনাজপুর শহরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। হত্যা করার পর মনোয়ার হোসেন (৩৩) নিজে থানায় এসে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানায়। পরে তাকে গ্রেপ্তার করে সুমাইয়া আক্তার হাসির (২৭) মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে মনোয়ার হোসেনের দেয়া তথ্য মতে ঘরের ওয়ারড্রব থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে, বৃহস্পতিবার ভোররাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে মনোয়ার।

গ্রেপ্তার মনোয়ার হোসেন দিনাজপুর শহরের ছোট গুরগোলা এলাকার মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি শহরের ঘাসিপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নিহত সুমাইয়া আক্তার হাসি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ে।

পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি তাদের বিয়ে হয়েছে। এই বিয়েটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে পারিবারিক কলহের জের ধরে সুমাইয়া আক্তার হাসিকে শ্বাসরোধ করে হত্যা করে মনোয়ার।‌এর পর মরদেহ ওয়ারড্রবের ভিতরে রেখে দেয়। সারাদিন অতিবাহিত হওয়ার পর রাত ১০টার দিকে মনোয়ার হোসেন দিনাজপুর কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে হত্যা করেছে বলে জানায়। পরে তার দেওয়া তথ্যে পুলিশ বাড়িতে গিয়ে ওয়ারড্রপের ভিতরে স্ত্রীর মরদেহ দেখতে পায়। রাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, এই ঘটনায় নিহতের ভাই ইসহাক আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি